সমাজে বসবাসকারী সকল মানুষের পারস্পরিক স্বীকৃত দাবিকে কী বলা হয়, যা সমাজ ও রাষ্ট্র থেকে নিঃসৃত হয়?
A কর্তব্য
B অধিকার
C স্বাধীনতা
D আইন
Solution
Correct Answer: Option B
⇒ সঠিক উত্তর: অধিকার। • অধিকার (Rights) হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা, যা একজন নাগরিকের অন্তর্নিহিত গুণাবলির পূর্ণ বিকাশের জন্য অপরিহার্য। • মানুষ একা বসবাস করতে পারে না। সমাজে বসবাস করতে গিয়ে মানুষের কিছু পারস্পরিক দাবির সৃষ্টি হয়। এই দাবিগুলো যখন সমাজের অন্যান্য মানুষের দ্বারা সমর্থিত হয় এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত ও সংরক্ষিত হয়, তখনই তা অধিকারের রূপ লাভ করে। • অধিকার ছাড়া কোনো মানুষ তার ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে না। • অধিকারের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো, এটি কেবল নিজের কল্যাণের জন্য নয়, অন্যের কোনো ক্ষতি না করে নিজের ও সমাজের বৃহত্তর কল্যাণ সাধনের জন্যই রাষ্ট্র এই দাবিগুলোকে অধিকার হিসেবে স্বীকৃতি দেয়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১১৯
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।