যে শাসনব্যবস্থায় রাষ্ট্রপ্রধান জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হন, তাকে কী বলে?
A রাজতন্ত্র
B একনায়কতন্ত্র
C প্রজাতন্ত্র
D অভিজাততন্ত্র
Solution
Correct Answer: Option C
⇒ সঠিক উত্তর: প্রজাতন্ত্র। • প্রজাতন্ত্র (Republic) হলো এমন একটি শাসনব্যবস্থা, যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কোনো বংশানুক্রমিক রাজা বা রানি নন, বরং তিনি জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত একজন ব্যক্তি (যেমন- রাষ্ট্রপতি)। • এই ব্যবস্থায় রাষ্ট্রের চূড়ান্ত মালিকানা থাকে জনগণের হাতে এবং নির্বাচিত প্রতিনিধিরা একটি নির্দিষ্ট সময়ের জন্য সরকার পরিচালনা করেন। • উদাহরণস্বরূপ, বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ), কারণ আমাদের দেশের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১১৯
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।