‘‘অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন।”- উক্তিটি কার?
A প্লেটো
B আব্রাহাম লিংকন
C কোল
D এরিস্টটল
Solution
Correct Answer: Option C
- সাম্য ও স্বাধীনতা সম্পর্ক অত্যন্ত নিবিড়। সাম্য নিশ্চিত করার জন্য স্বাধীনতার প্রয়োজন। - স্বাধীনতার শর্ত পূরণ না হলে সাম্য প্রতিষ্ঠিত হয় না। আবার স্বধীনতাকে ভোগ করতে চাইলে সাম্য প্রতিষ্ঠা করতে হবে। - কোল বলেন,“অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন।” - আর.এইচ.টনি এর মতে,“স্বাধীনতা বলতে যদি মানবতার নিরবচ্ছিন্ন সম্প্রসারণ বোঝায়,তাহলে সেই স্বাধীনতা সাম্যভিত্তিক সমাজেই শুধু সম্ভব।” - অধ্যাপক পোলার্ড বলেন,“স্বাধীনতার সমস্যার একটিমাত্র সমাধান রয়েছে। সাম্যের মাঝেই তা নিহিত।” - সাম্য ও স্বাধীনতার সুসমন্বিত রুপ প্রকাশ পায় 1776 সালে ‘আমেরিকার স্বাধীনতার’ ঘোষণা পত্রে এবং 1789 সালে‘ফরাসি বিপ্লবের’ ঘোষণায়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১১৯
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।