বিভিন্ন সংজ্ঞা হতে মূল্যবোধের যে বৈশিষ্ট্য চিহ্নিত করা যায় তা হলোঃ
১. মূল্যবোধ একটি বিমূর্ত, অলিখিত ও আপেক্ষিক প্রত্যয়;
২. মূল্যবোধ হচ্ছে মানুষের বিশ্বাস ও আদর্শের সমষ্টি;
৩. মূল্যবোধ মানুষের আচরণ নিয়ন্ত্রণ ও পরিচালনা করে;
৪. মূল্যবোধ একটি অলিখিত সামাজিক বিধান;
৫. মূল্যবোধ মানুষের আচরণের ভাল-মন্দ বিচার করে;
৬. মূল্যবোধের কোনো সর্বজনীন রূপ নেই সমাজ ও সময়ভেদে পরিবর্তনশীল।