পঁচিশ মার্চ বঙ্গবন্ধুকে গ্রেফতার করতে পরিচালিত অপারেশনের নাম কি ছিল?

A অপারেশন চৌলুন

B অপারেশন বিগবার্ড

C অপারেশন জ্যাকপট

D অপারেশন টুইলাই

Solution

Correct Answer: Option B

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান:

জন্ম ও রাজনৈতিক যাত্রা শুরু:
• ১৯২০ সালের ১৭ মার্চ, বাইগার নদীর তীরবর্তী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান।
• তাঁর রাজনৈতিক জীবনের আনুষ্ঠানিক সূচনা ঘটে ১৯৪৪ সালে, কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে।

সংগঠন প্রতিষ্ঠা:
• ১৯৪৮ সালের ৪ জানুয়ারি: ছাত্রলীগ প্রতিষ্ঠা।
• ১৯৪৯ সালের ২৩ জুন: আওয়ামী মুসলিম লীগ গঠন।

ভাষা আন্দোলন থেকে ছয়দফা:
• ১৯৫২ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে ১৩ দিন কারাগারে অনশন করেন রাষ্ট্রভাষা বাংলার দাবিতে।
• ১৯৬৬ সালের ২৩ মার্চ ঐতিহাসিক ছয়দফা ঘোষণা করেন, যা বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে পরিচিতি পায়।

'বঙ্গবন্ধু' থেকে 'জাতির জনক':
• আগরতলা ষড়যন্ত্র মামলায় ১ নম্বর আসামি (মোট ৩৫ জন)।
• ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি: রেসকোর্স ময়দানে 'বঙ্গবন্ধু' উপাধি প্রাপ্তি (প্রদানকারী: তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ)।
• ১৯৭১ সালের ৩ মার্চ: 'জাতির জনক' উপাধি প্রাপ্তি (প্রদানকারী: আ স ম আবদুর রব)।

গুরুত্বপূর্ণ ঘটনাবলী:
• ৫ ডিসেম্বর, ১৯৬৯: পূর্ব বাংলাকে 'বাংলাদেশ' নামকরণ।
• ১৯৭০: সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্ব প্রদান।

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ (১৯৭১):
• স্থান: ঢাকার রেসকোর্স ময়দান (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান)।
• সময়কাল: প্রায় ১৯ মিনিট (১৮.৩৯ সেকেন্ড)।
• মূল বক্তব্য: "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"।

স্বাধীনতার ঘোষণা ও পরবর্তী ঘটনা:
• ২৩ মার্চ, ১৯৭১: ধানমন্ডির বাসভবনে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন।
• ২৬ মার্চ, ১৯৭১ (২৫ মার্চের মধ্যরাত): বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা।
• স্বাধীনতা ঘোষণার পরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে।
• বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয় অপারেশন বিগবার্ড এর মাধ্যমে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও জাতি গঠনের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তিনি শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, বরং ছিলেন একটি জাতির স্বপ্নদ্রষ্টা, মুক্তির পথপ্রদর্শক এবং স্বাধীন বাংলাদেশের রূপকার।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১১৫
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলী
বাংলাদেশের জনসংখ্যা, জনশুমারি, কৃষিশুমারি।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা – ৮২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – আন্তর্জাতিক
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়নযোগ্য শক্তি, পরিবেশ বিষয়ক ইস্যু ও সংস্থা
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা-১৮
কোর্স নামঃ স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন
টপিকসঃ
English Literature-2: Victorian period to Post-Modern Period
রিভিশন এক্সাম: Obstetrics and Gynaecology (সম্পূর্ণ সিলেবাস)
পরীক্ষা শুরুঃ ২৫ জুন, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা - ০২
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
বই ও গ্রন্থাগারের ইতিহাস:
প্রাচীনকাল থেকে আধুনিক সময় পর্যন্ত বই ও লেখার উপকরণের ইতিহাস।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions