যুক্তফ্রন্টের ২১ দফার খসড়া প্রণয়ন করেন কে?

A এ কে ফজলুল হক

B মওলানা ভাসানী

C আবুল মনসুর আহমদ

D হাবিবুর রহমান

Solution

Correct Answer: Option C

- যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগ সরকারকে পরাজিত করার লক্ষ্যে।
- ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর, কৃষক প্রজা পার্টির নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক, আওয়ামী লীগ নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী এক চুক্তির মাধ্যমে এই রাজনৈতিক জোটটি প্রতিষ্ঠা করেন।

- পরে, নেজাম-ই-ইসলাম, খেলাফতে রব্বানী পার্টি এবং গণতন্ত্রী দলও যুক্তফ্রন্টের অংশ হয়।
- এর প্রধান অফিস স্থাপন করা হয় সদরঘাটের ৫৬, সিমসন রোডে।

- মহান একুশে ফেব্রুয়ারির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, যুক্তফ্রন্ট তাদের নির্বাচনী ইশতেহারে ২১ দফা দাবি উত্থাপন করে।
- পূর্ব বাংলার সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো এই ২১ দফা কর্মসূচির মূল রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ

- যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল 'নৌকা,' এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন এর সভাপতি।
- ১৯৫৪ সালের ১০ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে, যুক্তফ্রন্ট মোট ৩০৯ আসনের মধ্যে ২২৩ টি মুসলিম আসন এবং ১৩ টি অমুসলিম আসনে বিজয়ী হয়।

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
আন্তর্জাতিক বিষয়াবলী সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-৫৪
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
বাংলা সাহিত্য
খুব গুরুত্বপূর্ণঃ কাজী নজরুল ইসলাম।
গুরুত্বপূর্ণঃ মানিক বন্দ্যোপাধ্যায়, এস. ওয়াজেদ আলি, কায়কোবাদ, কাজী ইমদাদুল হক, কাজী আবদুল ওদুদ, জহির রায়হান, জাহানারা ইমাম, দ্বিজেন্দ্রলাল রায়, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, প্যারীচাঁদ মিত্র,।
কম গুরুত্বপূর্ণঃ আবুল হাসান, আসাদ চৌধুরী, আরজ আলী মাতুব্বর, আশরাফ সিদ্দিকী, আহমদ ছফা, ড. আহমদ শরীফ, আহসান হাবীব, আহমদ রফিক, ইব্রাহীম খাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্ত, উইলিয়াম কেরি, এম. আর. আখতার মুকুল, কাঙাল হরিনাথ, কাজী মোতাহার হোসেন, কামিনী রায়, কালিদাস রায়, কালীপ্রসন্ন ঘোষ, কালীপ্রসন্ন।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions