'Metaethics' শব্দটির বাংলা প্রতিশব্দ হলো --

A বস্তুনিষ্ট নীতিবিদ্যা

B আদর্শনিষ্ঠ নীতিমালা

C পরানীতিবিদ্যা

D ব্যবহারিক নীতিমালা

Solution

Correct Answer: Option C

⇒ ‘Meta’ শব্দের অর্থ হলো ওপরে, গভীরে বা নেপথ্যে। আর ‘Ethics’ হলো নীতিবিদ্যা। তাই Metaethics-এর বাংলা করা হয়েছে পরানীতিবিদ্যা বা অধিনীতিবিদ্যা
⇒ সাধারণ নীতিবিদ্যা আমাদের বলে ‘কোন কাজটি ভালো বা মন্দ’। কিন্তু পরানীতিবিদ্যা প্রশ্ন করে—‘ভালো বা মন্দ শব্দটির অর্থ আসলে কী?’ বা ‘নৈতিকতার উৎস কোথায়?’।
⇒ অর্থাৎ, এটি নৈতিকতার ব্যবহারিক দিক নিয়ে আলোচনা না করে, নৈতিক ধারণার বিশ্লেষণ, ভাষা এবং এর তাত্ত্বিক ভিত্তি নিয়ে গবেষণা করে।
⇒ একে নীতিবিদ্যার সবচেয়ে তাত্ত্বিক ও বিশ্লেষণধর্মী শাখা বলা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions