নিচের কোনটি শক্তিশালী এসিড?

A  HCOOH

B CH3CH2COOH

C C6H5-COOH

D CH3-COOH

Solution

Correct Answer: Option A

⇒ জৈব এসিডের তীব্রতা এর সাথে যুক্ত অ্যালকাইল বা অ্যারাইল মূলকের ইলেকট্রন দাতা বা গ্রহীতা ধর্মের (+I বা -I effect) ওপর নির্ভর করে।
⇒ অ্যালকাইল মূলক (যেমন- CH3-, CH3CH2-) হলো ইলেকট্রন দাতা গ্রুপ (+I effect)। এরা কার্বক্সিল মূলকের O-H বন্ধনের ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয়, ফলে প্রোটন (H+) ত্যাগ করা কঠিন হয়ে পড়ে এবং এসিডের তীব্রতা হ্রাস পায়।
HCOOH (ফরমিক এসিড)-এ কোনো অ্যালকাইল মূলক নেই, তাই এখানে কোনো ধনাত্মক আবেশী প্রভাব (+I effect) কাজ করে না।
⇒ ফলে প্রদত্ত অপশনগুলোর মধ্যে HCOOH সবচেয়ে সহজে প্রোটন দান করতে পারে এবং এটিই সবচেয়ে শক্তিশালী এসিড

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions