মাছ ও জলজ বাস্তুসংস্থানের বিঘ্ন ঘটায়-

A NO3-

B PO43-

C SO42-

D CO32-

Solution

Correct Answer: Option A

পানিতে NO3- (নাইট্রেট) এর মতো রাসায়নিক উপাদানের আধিক্যের কারণে জলজ উদ্ভিদের অস্বাভাবিক বৃদ্ধি (Eutrophication) ঘটে।
- পরবর্তীতে এই জলজ উদ্ভিদগুলো মারা গেলে পানিতে উপস্থিত ব্যাকটেরিয়া ও অণুজীবরা সেই জৈব পদার্থকে ভাঙার বা পচানোর কাজ শুরু করে।
- এই পচন প্রক্রিয়ার জন্য প্রচুর পরিমাণে অক্সিজেনের প্রয়োজন হয়, যা তারা পানি থেকে গ্রহণ করে। এর ফলে পানির Biochemical Oxygen Demand (BOD) বৃদ্ধি পায়।
- ফলে পানিতে দ্রবীভূত অক্সিজেন বা DO (Dissolved Oxygen) দ্রুত কমতে থাকে এবং শূন্যের কোঠায় নেমে আসতে পারে।
- অক্সিজেনের অভাবে মাছ ও অন্যান্য জলজ প্রাণী শ্বাস নিতে না পেরে মারা যায়, যা জলজ বাস্তুসংস্থানের মারাত্মক বিঘ্ন ঘটায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions