কক্ষ তাপমাত্রায় Ca(OH)2 এর দ্রাব্যতা 1.1×10-2M হলে,ইহার দ্রাব্যতা গুণফল হবে-

A 4.3×10-4

B 5.3×10-6

C 1.3×10-2

D 3.3×10-6

Solution

Correct Answer: Option B

দেওয়া আছে, Ca(OH)2 এর দ্রাব্যতা, S = 1.1 × 10-2 M
Ca(OH)2 এর বিয়োজন সমীকরণ:
Ca(OH)2 ⇔ Ca2+ + 2OH-
অতএব, দ্রবণে আয়নের ঘনমাত্রা:
[Ca2+] = S
[OH-] = 2S
আমরা জানি, দ্রাব্যতা গুণফল, Ksp = [Ca2+] × [OH-]2
বা, Ksp = S × (2S)2 = 4S3
বা, Ksp = 4 × (1.1 × 10-2)3
বা, Ksp = 4 × 1.331 × 10-6
Ksp = 5.324 × 10-6 ≈ 5.3 × 10-6

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions