যেসব জৈব যৌগ পানিতে অদ্রবণীয় ও ফুটন্ত পানিতে বিযোজিত হয় না;কিন্তু স্টিমে উদ্বায়ী হয়,এদের ভেজাল থেকে কীরূপে পৃথক করবে?

A স্টিম পাতন

B আংশিক পাতন

C পাতন

D নিম্নচাপ পাতন

Solution

Correct Answer: Option A

স্টিম পাতন (Steam Distillation): যেসব জৈব যৌগ পানিতে অদ্রবণীয়, ফুটন্ত পানিতে বা উচ্চ তাপমাত্রায় বিযোজিত হয় না, কিন্তু স্টিম বা জলীয় বাষ্পে উদ্বায়ী, তাদেরকে অবিশুদ্ধ অবস্থা বা ভেজাল থেকে পৃথক করার জন্য স্টিম পাতন পদ্ধতি ব্যবহার করা হয়।
- এই পদ্ধতিতে যৌগের নিজস্ব স্ফুটনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় যৌগকে বাষ্পীভূত করা সম্ভব হয়।
- যেমন: অ্যানিলিন, নাইট্রোবেনজিন ইত্যাদি যৌগকে এই পদ্ধতিতে বিশুদ্ধ করা হয়।
⇒ অন্যদিকে, তরলের স্ফুটনাঙ্কের পার্থক্য বেশি হলে সাধারণ পাতন এবং কম হলে আংশিক পাতন ব্যবহার করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions