দুটি ভিন্ন তরলে কোনো দ্রব্যের দ্রাব্যতার মাত্রা কম বেশি হলে ঐ দ্রবকে কম দ্রাব্যতা বিশিষ্ট তরল থেকে কীরূপে পৃথক করা হয়?
A আংশিক পাতন
B দ্রাবক নিষ্কাশন
C আংশিক কেলাসন
D পাতন
Solution
Correct Answer: Option B
দুটি অমিশ্রণীয় তরলে কোনো দ্রবের দ্রাব্যতার পার্থক্যের ওপর ভিত্তি করে একটি তরল থেকে অন্য তরলে দ্রবকে স্থানান্তরের পদ্ধতিকে দ্রাবক নিষ্কাশন (Solvent Extraction) বলে।
এই পদ্ধতিতে দ্রবটি যে তরলে কম দ্রবণীয়, তার সাথে এমন একটি দ্রাবক মেশানো হয় যাতে দ্রবটির দ্রাব্যতা বেশি থাকে।
ফলে দ্রবটি কম দ্রাব্যতা বিশিষ্ট তরল থেকে বেশি দ্রাব্যতা বিশিষ্ট তরলে (নতুন দ্রাবকে) স্থানান্তরিত হয়ে সহজে পৃথক হয়।