মিশ্রণ থেকে বালি এবং কর্পুর কীভাবে পৃথক করা যায়?

A স্টিম পাতন

B আংশিক পাতন

C কেলাসন

D ঊর্ধ্বপাতন

Solution

Correct Answer: Option D

কর্পূর একটি উদ্বায়ী বা ঊর্ধ্বপাতিত পদার্থ, যা তাপ দিলে তরলে পরিণত না হয়ে সরাসরি কঠিন অবস্থা থেকে বাষ্পে পরিণত হয়।
• অন্যদিকে বালি একটি অনুদ্বায়ী পদার্থ
• মিশ্রণটিতে তাপ দিলে কর্পূর বাষ্পীভূত হয়ে যায় এবং ঠান্ডা করলে পুনরায় কঠিন কর্পূর হিসেবে জমা হয়, কিন্তু অনুদ্বায়ী বালি পাত্রেই থেকে যায়।
• তাই বালি ও কর্পূরের মিশ্রণ পৃথক করতে ঊর্ধ্বপাতন (Sublimation) প্রক্রিয়া ব্যবহৃত হয়।
• অন্যান্য ঊর্ধ্বপাতিত পদার্থ: আয়োডিন, ন্যাপথালিন, অ্যামোনিয়াম ক্লোরাইড ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions