নিচের কোন জোড়াটিতে দ্বিতীয় পরমাণুটি প্রথম পরমাণুর চেয়ে আকারে বড়-

A Na,Mg

B Br,Cl

C Sr,Ca

D O,S

Solution

Correct Answer: Option D

• পর্যায় সারণিতে একই গ্রুপে ওপর থেকে নিচে গেলে নতুন শক্তিস্তর যুক্ত হওয়ায় পারমাণবিক আকার বা ব্যাসার্ধ বৃদ্ধি পায় এবং একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়
• Na ও Mg একই পর্যায়ের মৌল হওয়ায় Mg এর আকার Na এর চেয়ে ছোট (Mg < Na)।
• Br ও Cl একই গ্রুপের মৌল, Cl এর অবস্থান Br এর ওপরে, তাই Cl এর আকার Br এর চেয়ে ছোট (Cl < Br)।
• Sr ও Ca একই গ্রুপের মৌল, Ca এর অবস্থান Sr এর ওপরে, তাই Ca এর আকার Sr এর চেয়ে ছোট (Ca < Sr)।
• O এবং S একই গ্রুপের (গ্রুপ-16) মৌল। S এর অবস্থান O এর নিচে হওয়ায় S এর আকার O এর চেয়ে বড় (S > O)।
• সুতরাং, O,S জোড়াটিতে দ্বিতীয় পরমাণুটি (S) প্রথম পরমাণুর (O) চেয়ে আকারে বড়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions