Solution
Correct Answer: Option B
• পর্যায় সারণিতে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায় এবং আয়নীকরণ শক্তি সাধারণত বৃদ্ধি পায়।
• প্রদত্ত মৌলগুলো ২য় পর্যায়ের মৌল। সাধারণ নিয়মে আয়নীকরণ বিভবের ক্রম হওয়ার কথা: Li < Be < B < C।
• কিন্তু ইলেকট্রন বিন্যাসের স্থিতিশীলতার কারণে ব্যতিক্রম দেখা যায়। Be (4) এর ইলেকট্রন বিন্যাস (1s² 2s²) পরিপূর্ণ হওয়ায় এটি B (5) (1s² 2s² 2p¹) অপেক্ষা অধিক স্থিতিশীল। তাই Be থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তির প্রয়োজন হয়, অর্থাৎ B < Be হয়।
• অপরদিকে C (6) এর আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি এবং Li (3) এর সবচেয়ে কম।
• সুতরাং, প্রথম আয়নীকরণ বিভব হ্রাসের (বড় থেকে ছোট) সঠিক ক্রমটি হলো: C > Be > B > Li।