Solution
Correct Answer: Option A
- পর্যায় সারণিতে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বা আকার ক্রমান্বয়ে হ্রাস পায়।
- কারণ একই পর্যায়ে নতুন কোনো শক্তিস্তর যুক্ত হয় না, কিন্তু পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াসে প্রোটন এবং বাইরের স্তরে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়।
- ফলে নিউক্লিয়াস ও বহিঃস্তরের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল বৃদ্ধি পায় এবং পরমাণুর আকার সংকুচিত হয়।
- তাই যেকোনো পর্যায়ের একদম বামের গ্রুপ অর্থাৎ গ্রুপ-১ (ক্ষার ধাতু) এর মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ ওই পর্যায়ে সবচেয়ে বেশি হয়।