Solution
Correct Answer: Option D
- সাধারণত ধাতুর হাইড্রক্সাইডগুলো ক্ষারধর্মী এবং অধাতুর হাইড্রক্সাইডগুলো অম্লধর্মী হয়।
- এখানে Mg হলো ধাতু, তাই Mg(OH)2 একটি ক্ষার।
- Zn এবং Ga এর হাইড্রক্সাইডসমূহ অর্থাৎ Zn(OH)2 ও Ga(OH)3 হলো উভধর্মী (Amphoteric), যা অম্ল ও ক্ষার উভয়ের সাথেই বিক্রিয়া করতে পারে।
- অন্যদিকে B (বোরন) একটি অপধাতু/অধাতু প্রকৃতির মৌল। এর হাইড্রক্সাইড B(OH)3 মূলত একটি মৃদু অম্ল, যা বোরিক এসিড (H3BO3) নামে পরিচিত। তাই এটি অম্লধর্মী।