Solution
Correct Answer: Option C
লুইস মতবাদ অনুসারে, যে সকল রাসায়নিক সত্তা (অণু বা আয়ন) অন্য কোনো সত্তা থেকে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাদেরকে লুইস এসিড বলা হয়।
• AlCl3 অণুতে কেন্দ্রীয় পরমাণু অ্যালুমিনিয়াম (Al) এর যোজ্যতা স্তরে ৬টি ইলেকট্রন থাকে (অক্টেট অপূর্ণ)।
• অষ্টক পূরণের জন্য এর আরও ২টি ইলেকট্রন প্রয়োজন, তাই এটি সহজে অন্য অণু বা আয়ন থেকে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে।
• সুতরাং, AlCl3 একটি লুইস এসিড।
অন্যদিকে, NH3 এর নাইট্রোজেন পরমাণুতে মুক্তজোড় ইলেকট্রন থাকায় এটি লুইস ক্ষারক হিসেবে কাজ করে এবং HNO3 ও H2SO4 হলো ব্রনস্টেড-লাউরি এসিড।