NH4Cl যৌগে কোন বন্ধনটি অনুপস্থিত?

A আয়নিক

B  সমযোজী

C  হাইড্রোজেন

D  সন্নিবেশ

Solution

Correct Answer: Option C

NH4Cl (অ্যামোনিয়াম ক্লোরাইড) যৌগে প্রধানত তিন ধরনের বন্ধন উপস্থিত থাকে:
সমযোজী বন্ধন: নাইট্রোজেন (N) এবং তিনটি হাইড্রোজেন (H) পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন থাকে (NH3 গঠনকালে)।
সন্নিবেশ বন্ধন: NH3 অণু তার মুক্তজোড় ইলেকট্রন একটি প্রোটনকে (H⁺) দান করে NH4⁺ আয়ন গঠন করে।
আয়নিক বন্ধন: ধনাত্মক NH4⁺ আয়ন এবং ঋণাত্মক Cl⁻ আয়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণের ফলে আয়নিক বন্ধন তৈরি হয়।
- তবে এখানে হাইড্রোজেন বন্ধন অনুপস্থিত। কারণ হাইড্রোজেন বন্ধন গঠনের জন্য উচ্চ তড়িৎ ঋণাত্মক পরমাণুর (F, O বা N) সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে অণুগুলোর মধ্যে যে বিশেষ আকর্ষণ থাকা প্রয়োজন, তা এই যৌগের ক্ষেত্রে ঘটে না।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions