পর্যায় সারণিতে ইলেকট্রোনেগেটিভিটি বাড়তে থাকে-
A On moving from left to right
B On moving from right to left
C On moving from top to bottom
D There is no definite rule
Solution
Correct Answer: Option A
• পর্যায় সারণিতে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে (On moving from left to right) গেলে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা এবং বহিঃস্তরে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু নতুন কোনো শক্তিস্তর যুক্ত হয় না।
• এর ফলে নিউক্লিয়াস ও বহিঃস্তরের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পায় এবং পরমাণুর আকার হ্রাস পায়।
• আকার হ্রাস পাওয়ার কারণে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা বা তড়িৎ ঋণাত্মকতা (Electronegativity) বৃদ্ধি পায়।
• অন্যদিকে, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পাওয়ায় তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়।