Solution
Correct Answer: Option B
ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি হয় একটি দুর্বল ক্ষার এবং তীব্র এসিডের মিশ্রণ থেকে, যেখানে দুর্বল ক্ষারটি পরিমাণে বেশি থাকে।
- এখানে তীব্র এসিড HCl এর মোল সংখ্যা = (100 × 0.01) = 1 mmol.
- দুর্বল ক্ষার NH4OH এর মোল সংখ্যা = (70 × 0.02) = 1.4 mmol.
- মিশ্রণে 1 mmol HCl, 1 mmol NH4OH এর সাথে বিক্রিয়া করে 1 mmol NH4Cl (লবণ) তৈরি করবে।
- ফলে দ্রবণে অবশিষ্ট দুর্বল ক্ষার (NH4OH) থাকবে = (1.4 - 1.0) = 0.4 mmol.
- যেহেতু মিশ্রণটিতে দুর্বল ক্ষার (NH4OH) এবং তীব্র এসিডের সাথে তার বিক্রিয়ায় উৎপন্ন লবণ (NH4Cl) উভয়েই উপস্থিত, তাই এটি একটি ক্ষারীয় বাফার দ্রবণ হিসেবে কাজ করবে।