Solution
Correct Answer: Option B
• কোনো কঠিন পদার্থের ১ মোল পরিমাণকে এর গলনাঙ্কে সম্পূর্ণ তরলে পরিণত করতে যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন হয়, তাকে ওই পদার্থের মোলার গলন তাপ (Molar heat of fusion) বলে।
• বরফ গলন একটি তাপহারী (Endothermic) প্রক্রিয়া, অর্থাৎ এই প্রক্রিয়ায় তাপ শোষিত হয়। তাই গলন তাপের মান ধনাত্মক (+) হয়।
• ১ মোল (১৮ গ্রাম) বরফকে পানিতে পরিণত করতে +6.01 kJ (প্রায় +6 kJ) তাপের প্রয়োজন হয়। সুতরাং, পানির (বরফের) গলন তাপ +6 KJmol-1।