কোন এনজাইম এর প্রভাবে ইনভার্ট চিনি হতে ইথানল তৈরি হয়?
A মল্টেজ
B ইনভারটেজ
C জাইমেজ
D ডায়াস্টেজ
Solution
Correct Answer: Option C
✔ জাইমেজ (Zymase) নামক এনজাইমের প্রভাবে ইনভার্ট চিনি (গ্লুকোজ ও ফ্রুক্টোজের মিশ্রণ) গাজন বা Fermentation প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে ইথানল বা ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাই-অক্সাইড তৈরি করে।
অন্যান্য অপশনসমূহ:
✔ ইনভারটেজ (Invertase): সুক্রোজকে ভেঙে গ্লুকোজ ও ফ্রুক্টোজ (ইনভার্ট চিনি) তৈরি করে।
✔ ডায়াস্টেজ (Diastase): স্টার্চকে ভেঙে মল্টোজ তৈরি করে।
✔ মল্টেজ (Maltase): মল্টোজকে ভেঙে গ্লুকোজ তৈরি করে।