মল্ট ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহৃত হয়?
A ডায়াস্টেজ
B জাইমেজ
C ম্যাল্টেজ
D ইনভার্টেজ
Solution
Correct Answer: Option D
মল্ট ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজ (Sucrose) বা চিনিকে আর্দ্র বিশ্লেষিত (Hydrolysis) করতে ইনভার্টেজ (Invertase) এনজাইম ব্যবহৃত হয়।
- ইনভার্টেজ এনজাইম সুক্রোজকে ভেঙে সমপরিমাণ গ্লুকোজ ও ফ্রুক্টোজের মিশ্রণে পরিণত করে (যাকে ইনভার্ট সুগার বলা হয়)।
- অন্যদিকে জাইমেজ (Zymase) গ্লুকোজ বা ফ্রুক্টোজকে ভেঙে অ্যালকোহলে (ইথানল) পরিণত করতে সাহায্য করে। ডায়াস্টেজ (Diastase) স্টার্চকে মল্টোজে এবং ম্যাল্টেজ (Maltase) মল্টোজকে গ্লুকোজে পরিণত করে।