ভিনেগার কীভাবে ব্যাকটেরিয়া ধ্বংস করে?
A প্রোটিনের গঠন ভেঙ্গে দিয়ে
B দ্রবণে গ্লুকোজের মান কমিয়ে
C দ্রবণে pH এর মান কমিয়ে দিয়ে
D দ্রবণে pH এর মান বৃদ্ধি করে
Solution
Correct Answer: Option C
ভিনেগার (এসিটিক এসিড) খাদ্যের বা দ্রবণের pH এর মান কমিয়ে দিয়ে ব্যাকটেরিয়া ধ্বংস করে।
- ভিনেগার একটি অম্লীয় পদার্থ। এটি খাদ্যে বা দ্রবণে যোগ করলে পরিবেশ অম্লীয় হয়ে যায় এবং pH এর মান অনেক কমে যায়।
- বেশিরভাগ ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং ছত্রাক এই নিম্ন pH মাত্রায় বা অম্লীয় পরিবেশে বাঁচতে বা বংশবৃদ্ধি করতে পারে না।
- ঠিক যেমন মানবদেহের ত্বকের সিবামে থাকা ফ্যাটি এসিড অম্লত্ব বা pH এর মাত্রা কমিয়ে ব্যাকটেরিয়া ও ছত্রাক ধ্বংস করে, ভিনেগারও অনুরূপভাবে অম্লীয় পরিবেশ সৃষ্টির মাধ্যমে কাজ করে।