অস্ট্রেলীয় দার্শনিক পিটার সিঙ্গারের 'Animal Liberation' গ্রন্থটি মূলত কোন ধারণার উপর ভিত্তি করে রচিত?
A মানবাধিকার
B পরিবেশবাদ
C প্রাণীর অধিকার
D উপযোগবাদ
Solution
Correct Answer: Option C
⇒ পিটার সিঙ্গার তাঁর ১৯৭৫ সালে প্রকাশিত ‘Animal Liberation’ গ্রন্থে আধুনিক প্রাণীর অধিকার আন্দোলনের ভিত্তি স্থাপন করেন। ⇒ এই গ্রন্থে তিনি ‘প্রজাতিবাদ’ (Speciesism) বা প্রজাতির ভিত্তিতে বৈষম্য করার কঠোর সমালোচনা করেন। তাঁর মতে, বর্ণবাদ বা লিঙ্গবৈষম্য যেমন অনৈতিক, তেমনি মানুষের স্বার্থে প্রাণীদের ওপর নির্যাতন করাও অনৈতিক। ⇒ সিঙ্গার যুক্তি দেন যে, প্রাণীদের ‘ব্যথা বা কষ্ট অনুভব করার ক্ষমতা’ (Sentience) আছে, তাই তাদের নৈতিক বিবেচনার আওতায় আনা উচিত। ⇒ যদিও তিনি একজন উপযোগবাদী দার্শনিক, তবুও তাঁর এই বইটি বিশ্বজুড়ে প্রাণীর অধিকার ও কল্যাণ নিশ্চিত করার দাবিকে জোরালো করে তুলেছে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১১৯
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।