জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট প্রবর্তিত শর্তহীন, সর্বজনীন ও অবশ্য পালনীয় নৈতিক নিয়মকে কী বলা হয়?
A সদিচ্ছা
B শর্তহীন আদেশ
C উপযোগবাদ
D স্বর্ণালী নিয়ম
Solution
Correct Answer: Option B
⇒ ‘শর্তহীন আদেশ’ বা ‘Categorical Imperative’ হলো কান্টের নীতিদর্শনের কেন্দ্রীয় ধারণা। ⇒ এর অর্থ হলো, নৈতিক নিয়মগুলো কোনো শর্তের ওপর নির্ভর করে না; এগুলো সব সময়, সবার জন্য এবং সব পরিস্থিতিতে পালন করা বাধ্যতামূলক। ⇒ যেমন— “সত্য কথা বলা উচিত”—এটি একটি শর্তহীন আদেশ। এখানে “যদি তোমার লাভ হয় তবে সত্য বল” এমন কোনো শর্ত নেই। ⇒ কান্টের মতে, এই আদেশগুলো মানুষের বিবেক বা প্রজ্ঞা (Reason) থেকে আসে এবং এগুলো পালন করা মানুষের পরম কর্তব্য।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১১৯
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।