কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি-বিজড়িত ময়মনসিংহের স্থানটির নাম কী?
সমাধান
সঠিক উত্তর: Option D
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্যকালের স্মৃতি জড়িয়ে আছে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর নামক স্থানে । ১৯১৪ সালে আসানসোলের এক রুটির দোকানে কাজ করার সময় তাঁর গান শুনে মুগ্ধ হন আসানসোল থানার দারোগা কাজী রফিজউল্লাহ । তিনি নজরুলকে ময়মনসিংহের ত্রিশালে তাঁর নিজ গ্রাম কাজীর শিমলায় নিয়ে আসেন এবং সেখানে অবস্থিত দরিরামপুর স্কুলে সপ্তম শ্রেণিতে ভর্তি করিয়ে দেন । এই বিদ্যালয়ে কবি তাঁর শৈশবের কিছু সময় অতিবাহিত করেন, যা তাঁর জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছিল ।
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ