- টেলিভিশনে রঙ্গিন ছবি উৎপাদনের জন্য তিনটি মৌলিক রং-এর ছবি ব্যবহার করা হয়। - এই তিনটি রঙ হল: লাল, সবুজ, নীল। - এই তিনটি রঙকে বিভিন্ন অনুপাতে মিশিয়ে আমাদের চারপাশে দৃশ্যমান সকল রঙই তৈরি করা সম্ভব। - এজন্যই টেলিভিশনে বিভিন্ন রঙের রঙিন ছবি উৎপাদনের জন্য এই তিনটি মৌলিক রঙ ব্যবহার করা হয়।
- টেলিভিশনে রঙিন ছবি তৈরি করার জন্য, প্রথমে ছবিকে ছোট ছোট পিক্সেলে বিভক্ত করা হয়। প্রতিটি পিক্সেলের জন্য, তিনটি সংকেত তৈরি করা হয়: লাল, সবুজ এবং নীল। এই সংকেতগুলি প্রতিটি পিক্সেলের তীব্রতা নির্দেশ করে। তীব্রতা যত বেশি, রঙ তত উজ্জ্বল।
- এই তিনটি সংকেতকে একত্রিত করে, টেলিভিশন প্রতিটি পিক্সেলের জন্য একটি নির্দিষ্ট রঙ তৈরি করে। লাল, সবুজ এবং নীলের বিভিন্ন তীব্রতা মিশিয়ে প্রায় যেকোনো রঙ তৈরি করা সম্ভব।
-বিশ্বজনীন অবস্থান-নির্ণায়ক ব্যবস্থা, যাকে মূল ইংরেজিতে Global Positioning System (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ও সংক্ষেপে GPS (জিপিএস) নামে ডাকা হয়। -মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক ১৯৭০-এর দশকের শুরুর দিকে উদ্ভাবিত একটি প্রযুক্তি। -প্রথম দিকে এর প্রয়োগ ছিল পুরোপুরি সামরিক থাকলেও পরে জনসাধারণের নিমিত্তে এর ব্যবহার উন্মুক্ত করা হয়। -এটি একটি কৃত্রিম উপগ্রহভিত্তিক যোগাযোগ ব্যবস্থা।
- বিটিকয়েন একধরণের ক্রিপ্টো-কারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। ইন্টারনেটের মাধ্যমেই এই মুদ্রার লেনদেন হয়ে থাকে। - ২০০৮ সালের শেষের দিকে জাপানের একজন নাগরিক সাতোশি নাকামোতো নামের কেউ বা একদল সফটওয়্যার বিজ্ঞানী এই 'ক্রিপ্টোকারেন্সির' উদ্ভাবন করেন। যদিও এই ব্যক্তির আসল নাম বা পরিচয় এখনো জানা যায়নি। - বিটকয়েন ব্লকচেইন নামক একটি বিকেন্দ্রীভূত সিস্টেমে কাজ করে, যা সমস্ত লেনদেন রেকর্ড করে এবং মধ্যস্থতাকারী ছাড়াই নিরাপদে তহবিল স্থানান্তরের অনুমতি দেয়। - বিটকয়েন তৈরি করা হয় মাইনিং নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে, যা ব্লকচেইন নেটওয়ার্কে লেনদেন বৈধ করার জন্য জটিল গাণিতিক সমস্যার সমাধান করে।
- বাংলাদেশের স্বাধীনতার পর সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদের সুপারিশক্রমে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে প্রধান করে ৩৪ সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। - এই সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন রাজিয়া বানু। - উক্ত কমিটি খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করেন ১২ অক্টোবর ১৯৭২। - ৪ নভেম্বর ১৯৭২ তা গণপরিষদে গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ এই সংবিধান কার্যকর হয়।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচন করা হয় ৭ অক্টোবর, ২০২০। - দৃষ্টিপ্রতিবন্ধী পাঠকদের কথা বিবেচনা করে 'মুজিববর্ষ' উদযাপন উপলক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় বইটির ব্রেইল সংস্করণ প্রকাশ করে ।
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকাহিনী ভিত্তিক রচনা 'অসমাপ্ত আত্মজীবনী'। - ২০০৪ সালে বঙ্গবন্ধুর হাতে লেখা চারটি খাতা আকস্মিকভাবে তাঁর কন্যা দেশরত্ন শেখ হাসিনার হস্তগত হয়। - মূল্যবান এ খাতাগুলিই পরবর্তীতে 'অসমাপ্ত আত্মজীবনী' নামে জুন, ২০১২ সালে প্রকাশিত হয়। - ১৯৬৬-১৯৬৯ সময়কালীন ১৯৬৭ সালের মাঝামাঝি ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ থাকা অবস্থায় বঙ্গবন্ধু তাঁর জন্ম, শৈশব ও কৈশোর থেকে ১৯৫৫ সাল পর্যন্ত রাজনৈতিক ঘটনাবলি লিখেছেন। - এটি The Unfinished Memoirs নামে ইংরেজিতে অনুবাদ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলম। - গ্রন্থটির ভূমিকা লিখেছেন শেখ হাসিনা এবং প্রচ্ছদ তৈরি করেছেন সমর মজুমদার। - বঙ্গবন্ধু রচিত দ্বিতীয় গ্রন্থ 'কারাগারের রোজনামচা' এবং তৃতীয় গ্রন্থ 'আমার দেখা নয়া চীন।
- উদ্ভিদ মাটি থেকে কার্বন খাদ্যোপাদানটি গ্রহণ করে না।
- উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ব্যবহার করে খাদ্য তৈরি করে। - এই প্রক্রিয়ায়, উদ্ভিদ সূর্যালোক, পানি এবং কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে গ্লুকোজ (শর্করা) তৈরি করে। - মাটিতে পটাশিয়াম, জিংক, ক্যালসিয়াম এবং অন্যান্য খনিজ পদার্থ থাকে যা উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের জন্য অপরিহার্য। - তবে, কার্বন বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড রূপে গ্রহণ করা হয়।
- কচি ডাবের শাঁসে স্নেহ ও খনিজ জাতীয় পর্দাথের পরিমাণ বেশি থাকে। - খনিজ পদার্থের মধ্যে যথেষ্ট পরিমাণে পটাসিয়াম, সোডিয়াম ও ফসফরাস থাকে (Sodium, calcium, potassium, chloride, phosphate, and magnesium are all electrolytes. U.S. National Library of Medicine)। - মূলত কচি ডাবের ভিতরের তরল পদার্থই ডাবের পানি হিসেবে পরিচিত। এই পানি ৯৯ ভাগ চর্বিমুক্ত এবং কম ক্যালরিযুক্ত। - প্রচলিতভাবে উন্নত দেশের ডাবের পানি কোমল ও সতেজ পানীয় হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আমাদের দেশে গ্রীষ্মকালে এর চাহিদা ব্যাপক। - কচি ডাবের পানি শরীরকে ঠান্ডা ও দেহের তাপমাত্রা ঠিক রাখে। এ ছাড়াও ডায়েরিয়ায় আক্রান্ত, বয়স্ক এবং বৃদ্ধ লোকের জন্য ডাবের পানি খুবই কার্যকর।
• খেলাফত ও অসহযোগ আন্দোলন থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সময়কাল পর্যন্ত প্রতিটি ঘটনার প্রত্যক্ষদর্শী ও সক্রিয় কর্মী আবুল মনসুর আহমদ রচিত স্মৃতিকথামূলক রাজনীতি বিষয়ক গ্রন্থ 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' (১৯৬৯)। বইটিতে খেলাফত ও অসহযোগ আন্দোলন থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন পর্যন্ত ঘটনাবলি স্থান পেয়েছে।
তাঁর রচিত উপন্যাস: - 'সত্যমিথ্যা' (১৯৫৩), - 'জীবনক্ষুধা' (১৯৫৫), - ‘আবে হায়াত' (১৯৬৮);
বিখ্যাত প্রণালিঃ • আমেরিকা-এশিয়াকে পৃথক করেছে যে প্রণালী— বেরিং প্রণালী । • জিব্রাল্টার প্রণালী যে দুটি দেশকে পৃথক করেছে— মরক্কো ও স্পেনকে। • উত্তর আটলান্টিক ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে— জিব্রাল্টার প্রণালী । • বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে— মালাক্কা প্রণালী । • ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে— ডোভার প্রণালী । • বসফরাস প্রণালী যে দুটি সাগরকে সংযুক্ত করেছে— মর্মর ও কৃষ্ণসাগর । • যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে অবস্থিত— ডোভার প্রণালী । • পক প্রণালী যে দুটি দেশকে পৃথক করেছে— ভারত-শ্রীলংকাকে । • হরমুজ প্রণালী অবস্থিত— ওমান সাগর ও পারস্য উপসাগর । • হরমুজ প্রণালী নিয়ে যে দুটি দেশের মধ্যে বিরোধ চলছে— ইরান ও ওমানের মধ্যে ।
এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।
- রয়টার্স একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা যা ১৮৫১ সালে যুক্তরাজ্যের লন্ডনে প্রতিষ্ঠিত হয়েছিল। - বর্তমানে এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। - বর্তমানে থমসন রয়টার্স এর মালিকানাধীনে, রয়টার্স বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে বিশ্বস্ত সংবাদ সংস্থাগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। - সারা বিশ্বে এর ২০০ টিরও বেশি অফিস রয়েছে। - রয়টার্স ইংরেজি, ফরাসি, জার্মান, ইতালীয়, স্পেনীয়, পর্তুগিজ, রুশ, উর্দু, আরবি, জাপানি, কোরীয় এবং চীনা ভাষায় সংবাদ পরিবেশন করে।
- ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথ গ্রামের নিকটে ১৫২৬ সালের ২১ এপ্রিল এই যুদ্ধ সংঘটিত হয়। - ২০ শতকের আগে এই অঞ্চলে আরো কয়েকটি গুরুত্বপূরণ যুদ্ধ সংঘটিত হয়েছে। - হিসাব অনুযায়ী বাবরের বাহিনীতে ১৫,০০০ সৈনিক এবং ২০ থেকে ২৪টি ফিল্ড আর্টিলারি ছিল। - ইবরাহিম লোদির বাহিনীতে সর্বমোট লোকসংখ্যা ছিল প্রায় ১,০০,০০০। তবে মূল লড়াইয়ের বাহিনীতে লোকসংখ্যা ছিল প্রায় ৩০,০০০ থেকে ৪০,০০০। এর পাশাপাশি যুদ্ধ হাতি ছিল প্রায় ১,০০০। - ইবরাহিম লোদির বাহিনীর আকার জানতে পেরে বাবর তার বাহিনীর ডান ভাগকে পানিপথ শহরের বিরুদ্ধে সুরক্ষিত করেন। - এজন্য বৃক্ষশাখা আচ্ছাদিত পরিখা খনন করা হয়। - মধ্যভাগে দড়ি দিয়ে বাধা ৭০০টি গরুরগাড়ি রাখা হয়। - প্রতি দুইটি গাড়ির মধ্যে ম্যাচলকম্যানদের নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়। - এই ব্যবস্থা প্রণীত হওয়ার সময় ঘোড়সওয়ারদের আক্রমণের জন্য যথেষ্ঠ স্থান রাখা হয়। - ইবরাহিম লোদির সেনারা উপস্থিত হওয়ার পর তিনি দেখতে পান যে বাবরের সেনাদের বিন্যাস সংকীর্ণ। - তিনি সংকীর্ণতম স্থানে আক্রমণের নির্দেশ দিলে বাবর তার পার্শ্বভাগের সুবিধা নেন।
- প্রণালী হল দুটি নদী বা সমুদ্রের সংযোগকারী সংকীর্ণ জলপ্রবাহ বা ধারা। - ইংলিশ চ্যানেল, যা চ্যানেল নামেও পরিচিত, একটি জলের অংশ যা ইংল্যান্ডের দক্ষিণ উপকূলকে ফ্রান্সের উত্তর উপকূল থেকে পৃথক করে। - এটি আটলান্টিক মহাসাগরকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করে এবং এটি প্রায় ৩৫০ কিলোমিটার দীর্ঘ এবং প্রস্থে ২৪০ কিলোমিটার থেকে ডোভার প্রণালীতে ৩৩.৩ কিলোমিটার পর্যন্ত প্রস্থে পরিবর্তিত হয়। - চ্যানেলটি তার শক্তিশালী স্রোত এবং অপ্রত্যাশিত আবহাওয়ার জন্য পরিচিত, এটি জাহাজ এবং নৌকাগুলির নেভিগেট করার জন্য একটি চ্যালেঞ্জিং এবং সম্ভাব্য বিপজ্জনক এলাকা তৈরি করে।
বিখ্যাত প্রণালী সমূহঃ
♦ পক প্রণালী পৃথক করেছে 'ভারত-শ্রীলঙ্কা' সংযুক্ত করেছে 'ভারত মহাসার-আরব মহাসাগর'
♦ জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে আফ্রিকা - স্পেন সংযুক্ত করেছে উত্তর আটলান্টিক--- - ভুমধ্যসাগর
♦ মালাক্কা প্রণালী পৃথক করেছে সুমাত্রা --- মায়েশিয়া সংযুক্ত করেছে বঙ্গোপসাগর ----- জাভা সাগর
♦ বেরিং প্রণালী পৃথক করেছে আমেরিকা --- এশিয়া সংযুক্ত করেছে উত্তর সাগর ------ বেরিং সাগর
♦ ফোরিডা প্রণালী পৃথক করেছে কিউবা --- ফোরিডা সংযুক্ত করেছে মেক্সিকো উপসাগর ------ আটলান্টিক
♦ ইংলিশ চ্যানেল পৃথক করেছে ফ্রান্স -- ব্রিটেন সংযুক্ত করেছে আটলান্টিক -উত্তর সাগর।
♦ সুন্দা প্রণালী পৃথক করেছে সুমাত্রা ---- জাভা সংযুক্ত করেছে ভারত মহাসাগর ---- জাভা সাগর।
♦ হরমুজ প্রণালী পৃথক করেছে ইরান -- আরব আমিরাত সংযুক্ত করেছে পারস্য উপসাগর -- ওমান সাগর
♦ মেসিনা প্রণালী পৃথক করেছে ইটালী ---- সিসিলি সংযুক্ত করেছে টির ইনিয়ান --- আইওনিয়ান সাগর।
♦ ডোভার প্রণালী পৃথক করেছে ফ্রান্স --- ব্রিটেন সংযুক্ত করেছে ইংলিশ চ্যানেল ----- উত্তর সাগর
♦ বসফরাস প্রণালী পৃথক করেছে এশিয়া --ইউরোপ সংযুক্ত করেছে মরমর সাগর ----- কৃষ্ণ সাগর
♦ বার্বেল মান্ডেল পৃথক করেছে প্রণাল-----এশিয়া - আফ্রিকা সংযুক্ত করেছে এডেন ------ লোহিত সাগর
- ১৯৭৪ সালে সর্বপ্রথম সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চে ১২ জন মহিলা পুলিশ নিয়োগ করা হয়। - ইউনিফমধারী নারী পুলিশের যাত্রা শুরু হয় ১৯৭৬ সালে। অতঃপর ১৯৭৮ সালে ঢাকা মহানগর পুলিশে মহিলা নিয়োগ করা হয়। - বাংলাদেশ পুলিশের প্রথম নারী ডিআইজি ফাতেমা বেগম ও প্রথম নারী ওসি হোসনে আরা বেগম। ১৯৮৬ সালে চারজন মহিলা পুলিশ অফিসার বিসিএস পরীক্ষার মাধ্যমে এএসপি হিসেবে যোগদান করেন।
- মীরজুমলার মৃত্যুর পর শায়েস্তা খান বাংলার সুবাদার নিযুক্ত হন। - তাঁর সুবাদারী শাসনকাল দুপর্বে বিভক্ত ছিল। - প্রথম দফায় ১৬৬৪ থেকে ১৬৭৮ খ্রি: পর্যন্ত এবং শেষে ১৬৭৯ থেকে ১৬৮৮ খ্রি: পর্যন্ত তিনি বাংলার সুবাদার ছিলেন। - চট্টগ্রাম জয় করে এর নাম রাখেন ইসলামাবাদ। - সন্দ্বীপ ও চট্টগ্রাম অধিকার করে আরাকানি জলদস্যুদের সম্পূর্ণরূপে উৎখাত করেন। - বাংলা থেকে ইংরেজদের বিতাড়িত করেন। - তাঁর আমলে নির্মিত স্থাপত্য কর্মের মধ্যে ছােট কাটারা, লালবাগ কেল্লা, হােসেনী দালান, সফি খানের মসজিদ, বুড়িগঙ্গার মসজিদ প্রভৃতি উল্লেখযােগ্য।
চাকরি পরীক্ষায় ভাল ফলাফল পেতে নিয়মিত অনুশীলন ও লাইভ পরীক্ষার কোন বিকল্প নেই।
অনুশীলন প্রশ্ন ব্যাংক বিষয়ভিত্তিক, টপিক ও সাবটপিক আকারে সাজানো। ২০০৫ থেকে সব জব সলিউশন ও টপিকভিত্তিক জব সলিউশন বিস্তারিত ব্যাখ্যাসহ, রুটিন ভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা, পিডিএফ লেকচার শীট।
২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।
▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন। ↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।
★ বর্তমান চলমান কোর্স
১) ১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক ২) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা নতুন ৩) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা নতুন ৪) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান ৫) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ৬) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস ৭) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের) ৮) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ) ৯) স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন ১০) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী
➤ আপকামিং কোর্স ও রুটিন
✦ ১৯তম নিবন্ধন শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৬ষ্ঠ ব্যাচ)
◆ অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা — রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। ◆ English মাস্টার বই অনুসারে রুটিন — টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। ◆ ১৯তম নিবন্ধন — ইতিহাস ও প্রাণীবিজ্ঞান (স্কুল ও কলেজ পর্যায় আলাদা রুটিনে পরীক্ষা হবে)।