'সত্য' শব্দের প্রকৃতি ও প্রত্যয় ________

A সতি+অ

B সৎ+য

C সৎ+অ

D সতি+য

Solution

Correct Answer: Option B

'সত্য' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় হলো সৎ + য (য্যঁ)। এটি একটি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ।
- এখানে মূল শব্দ বা প্রকৃতি 'সৎ'-এর সাথে 'য' প্রত্যয় যুক্ত হয়ে 'সত্য' শব্দটি গঠিত হয়েছে।
- আবার, 'সৎ' শব্দটির নিজস্ব প্রকৃতি-প্রত্যয় হলো: √অস্ + অৎ (শতৃ)
- আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দের প্রকৃতি ও প্রত্যয়:
• মোড়ক = √মুড়্ + অক
• মাতাল = √মাত্ + আল
• বাড়তি = √বাড়্ + তি
• মাতা = √মা + তৃচ্

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions