25º C এ K ধাতুর প্রমাণ বিজারণ বিভব (K+/K) কত?

A +2.92 V

B -2.92 V

C +2.87 V

D +2.78 V

Solution

Correct Answer: Option B

25º C তাপমাত্রায় পটাসিয়াম (K) ধাতুর প্রমাণ বিজারণ বিভবের (K+/K) মান -2.92 V (কিছু বইয়ে -2.93 V উল্লেখ থাকে)।
• তড়িৎ রাসায়নিক সিরিজে যে ধাতুর প্রমাণ বিজারণ বিভবের মান যত বেশি ঋণাত্মক, তার ইলেকট্রন ত্যাগের প্রবণতা তত বেশি থাকে।
• অধিক ঋণাত্মক বিজারণ বিভবের কারণে K অত্যন্ত শক্তিশালী বিজারক হিসেবে কাজ করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions