Solution
Correct Answer: Option B
তড়িৎ ধনাত্মকতা হলো ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার প্রবণতা।
• পর্যায় সারণির একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে সাধারণত পারমাণবিক আকার হ্রাস পায় এবং তড়িৎ ধনাত্মকতা হ্রাস পায়। আবার, একই গ্রুপের ওপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায় এবং তড়িৎ ধনাত্মকতা বৃদ্ধি পায়।
• প্রদত্ত মৌলগুলোর মধ্যে K (পটাশিয়াম) হলো গ্রুপ-১ (ক্ষার ধাতু) এর মৌল এবং এদের মধ্যে এর পারমাণবিক আকার সবচেয়ে বড়।
• এর সর্বশেষ স্তরের ইলেকট্রনটি নিউক্লিয়াস থেকে দূরে থাকায় এটি খুব সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারে। তাই K এর তড়িৎ ধনাত্মকতা সবচেয়ে বেশি।