Solution
Correct Answer: Option C
কোনো প্রতিস্থাপন বা জারণ-বিজারণ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি না, তা তড়িৎ রাসায়নিক সারি (Electrochemical series) থেকে জানা যায়।
• এই সারিতে যে ধাতুর অবস্থান উপরে, তার জারণ বিভব বেশি হওয়ায় সেটি অধিক সক্রিয় এবং তা নিচের ধাতুর আয়নকে প্রতিস্থাপন করতে পারে।
• তড়িৎ রাসায়নিক সারিতে লেড (Pb) এর অবস্থান সিলভার (Ag) এর উপরে। তাই Pb অধিক সক্রিয়।
• এর ফলে লেড (Pb) সিলভার আয়নকে (Ag+) বিজারিত করে সিলভারে (Ag) পরিণত করতে পারে এবং নিজে জারিত হয়ে লেড আয়নে (Pb2+) পরিণত হয়।
• তাই Pb + 2Ag+ → Pb2+ + 2Ag বিক্রিয়াটি সম্ভব।
• (উল্লেখ্য, Ag এর অবস্থান H এর নিচে হওয়ায় এটি H+ কে এবং H2 এর অবস্থান Pb এর নিচে হওয়ায় এটি Pb2+ কে প্রতিস্থাপন করতে পারে না)।