Zn(s)/Zn2+ (aq), E°=0.76V অ্যানোড ধরে নিচের কোনটিকে ক্যাথোডরুপে ব্যবহার করা যাবে?

A Mg/Mg2+ E°= + 2.37 V

B Fe/Fe2+ E°= + 0.44 V

C Na/Na+ E°= + 2.71 V

D Ca/Ca2+ E°= 2.87V 

Solution

Correct Answer: Option B

- গ্যালভানিক কোষে দুটি তড়িৎদ্বারের মধ্যে যার জারণ বিভবের (Oxidation potential) মান বেশি সেটি অ্যানোড হিসেবে কাজ করে এবং যার জারণ বিভবের মান কম সেটি ক্যাথোড হিসেবে কাজ করে।
- প্রদত্ত প্রশ্নে Zn/Zn2+ এর জারণ বিভব E° = +0.76 V।
- জিঙ্ককে (Zn) অ্যানোড হিসেবে কাজ করতে হলে, ক্যাথোড হিসেবে এমন ধাতু ব্যবহার করতে হবে যার জারণ বিভব +0.76 V এর চেয়ে কম।
- অপশনগুলোর মধ্যে শুধুমাত্র Fe/Fe2+ (E° = +0.44 V) এর জারণ বিভব Zn এর চেয়ে কম।
- তাই Fe/Fe2+ কে ক্যাথোডরূপে ব্যবহার করা যাবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions