স্বর্ণের ন্যানো পার্টিকেলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

A স্বর্ণের ন্যানো কণার রঙ কমলা

B ন্যানো স্বর্ণের কণার তড়িৎ পরিবাহিতা বেশি

C ন্যানো স্বর্ণের গলনাঙ্ক সাধারণ স্বর্ণেল গলনাঙ্ক অপেক্ষা অনেক বেশি

D ন্যানো স্বর্ণ পার্টিকেল চুম্বক ধর্ম প্রদর্শন করে

Solution

Correct Answer: Option D

ন্যানো অবস্থায় কোনো পদার্থের বৈশিষ্ট্য সাধারণ অবস্থার চেয়ে সম্পূর্ণ ভিন্ন হতে পারে। এর মূল কারণ হলো পৃষ্ঠতলের ক্ষেত্রফল (Surface area) বৃদ্ধি
- কোনো পদার্থকে যখন ন্যানো স্কেলে (1-100 nm) ক্ষুদ্র করা হয়, তখন তার আয়তনের তুলনায় পৃষ্ঠতলের ক্ষেত্রফল ব্যাপকভাবে বেড়ে যায় এবং পদার্থের অপটিক্যাল (আলোকীয়), চুম্বকীয় ও বৈদ্যুতিক ধর্মে পরিবর্তন আসে।
- সাধারণ বা স্থুল অবস্থায় সোনা (Gold) ডায়াম্যাগনেটিক বা অচুম্বকীয় পদার্থ হলেও, ন্যানো স্কেলে এর ইলেকট্রন বিন্যাসের পরিবর্তনের কারণে ন্যানো স্বর্ণ পার্টিকেল চুম্বক ধর্ম প্রদর্শন করে
- এছাড়া ন্যানো স্বর্ণের গলনাঙ্ক সাধারণ স্বর্ণের চেয়ে অনেক কম হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions