Solution
Correct Answer: Option B
ন্যানো কণার ক্ষেত্রে পদার্থের বৈশিষ্ট্য সাধারণ অবস্থার চেয়ে সম্পূর্ণ ভিন্ন হয়। এর মূল কারণ হলো কণার আকার কমার সাথে সাথে পৃষ্ঠতলের ক্ষেত্রফল (Surface area) বৃদ্ধি পাওয়া।
- কোনো ন্যানো পার্টিকেলের আকার যত ছোট হয়, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল তত বেড়ে যায় এবং এর ফলে কণাটির আলোক শোষণ (Absorption) ক্ষমতাও বৃদ্ধি পায়।
- অর্থাৎ, ন্যানো কণার আকার এবং এর শোষণ ক্ষমতা পরস্পর ব্যস্তানুপাতিক।
- তাই সঠিক গাণিতিক সম্পর্কটি হলো: শোষণ ∝ 1/আকার।