কোন তত্ত্ব অনুসারে Ag+ একটি এসিড?

A আরহেনিয়াস

B  ব্রনস্টেড-লরী

C  লুইস

D  লাক্স-ফ্রাড

Solution

Correct Answer: Option C

লুইস মতবাদ (Lewis Theory) অনুসারে, যে সকল রাসায়নিক সত্তা (অণু বা আয়ন) এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাদের লুইস এসিড বলা হয়।
• ক্যাটায়নসমূহের (ধনাত্মক আয়ন) যোজ্যতা স্তরে ইলেকট্রন ঘাটতি থাকে, ফলে এরা সহজেই মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে।
Ag+ একটি ক্যাটায়ন হওয়ায় এটি অন্যান্য অণু বা আয়ন (যেমন: NH3, CN-) থেকে মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে।
• যেহেতু Ag+ ইলেকট্রন জোড় গ্রহীতা হিসেবে কাজ করে, তাই লুইস তত্ত্ব অনুসারে এটি একটি লুইস এসিড

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions