সালফিউরিক এসিড(H2SO4) কোনটির উপস্থিতিতে ক্ষারক হিসেবে কাজ করে?

A NHO2

B H2PO4

C HNO3

D HClO4

Solution

Correct Answer: Option D

ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুসারে, দুটি এসিডের মিশ্রণে অপেক্ষাকৃত শক্তিশালী এসিডটি প্রোটন (H+) দান করে (এসিড হিসেবে কাজ করে) এবং অপেক্ষাকৃত দুর্বল এসিডটি প্রোটন গ্রহণ করে (ক্ষারক হিসেবে কাজ করে)।
• অক্সিএসিডের তীব্রতা নির্ভর করে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার ওপর। জারণ সংখ্যা যত বেশি, এসিড তত তীব্র হয়।
H2SO4 এ S এর জারণ সংখ্যা +6
HClO4 এ Cl এর জারণ সংখ্যা +7
• যেহেতু HClO4 এর কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বেশি, তাই এটি H2SO4 অপেক্ষা শক্তিশালী এসিড
• ফলে এদের মিশ্রণে HClO4 প্রোটন দান করে এবং H2SO4 প্রোটন গ্রহণ করে ক্ষারক হিসেবে আচরণ করে

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions