Solution
Correct Answer: Option B
লুইস মতবাদ অনুসারে, যে সকল রাসায়নিক সত্তা (অণু বা আয়ন) অন্য কোনো সত্তা থেকে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাদেরকে লুইস এসিড বলা হয়।
• AlCl3 এবং BCl3 অণুগুলোতে কেন্দ্রীয় পরমাণু যথাক্রমে অ্যালুমিনিয়াম (Al) ও বোরন (B) এর যোজ্যতা স্তরে ৬টি ইলেকট্রন থাকে (অর্থাৎ এদের অষ্টক অপূর্ণ)।
• অষ্টক পূরণের জন্য এদের আরও ২টি ইলেকট্রন প্রয়োজন, তাই এরা সহজে অন্য অণু বা আয়ন থেকে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে।
• সুতরাং, AlCl3 ও BCl3 জোড়াটি লুইস এসিড।
অন্যদিকে, NH3 এবং H2O এর কেন্দ্রীয় পরমাণুতে মুক্তজোড় ইলেকট্রন থাকায় এরা লুইস ক্ষারক হিসেবে কাজ করে।