মাঝে মাঝে পুকুরের মাছ পানির ওপরের অংশে হা করে শ্বাস নেয়।এ অবস্থার কারণ কী?
A পানির pH এর মান 7 এর বেশি
B পানিতে DO এর মান খুব কম
C পানির TDS এর মান কম
D পানির খরতার মান বেশি
Solution
Correct Answer: Option B
মাছের প্রধান শসন অঙ্গ হলো ফুলকা (Gills), যা পানিতে দ্রবীভূত অক্সিজেন (Dissolved Oxygen বা DO) ছেঁকে নিয়ে রক্তে মিশিয়ে দেয়।
• পুকুরের পানিতে অতিরিক্ত জৈব দূষণ বা অন্য কোনো কারণে অণুজীব প্রচুর অক্সিজেন ব্যবহার করলে পানিতে DO এর মান খুব কমে যায়।
• পানিতে অক্সিজেনের চরম ঘাটতি দেখা দিলে মাছ ফুলকার সাহায্যে পর্যাপ্ত অক্সিজেন পায় না এবং শ্বাসকষ্টে ভোগে। তখন তারা বাধ্য হয়ে অক্সিজেনের সন্ধানে পানির ওপরের অংশে ভেসে উঠে হা করে সরাসরি বাতাস থেকে শ্বাস নেওয়ার চেষ্টা করে।