নিচের কোন পদ্ধতি সহজে পানির স্থায়ী খরতা দূর করার জন্য ব্যবহার করা যায় না?

A Caustic soda সংযোজন

B Sodium carbonate সংযোজন

C ফুটন

D পাতন

Solution

Correct Answer: Option C

- পানিতে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের ক্লোরাইড বা সালফেট লবণ দ্রবীভূত থাকলে তাকে পানির স্থায়ী খরতা বলে।

- স্ফুটন বা ফোটানো পদ্ধতিটি কেবল অস্থায়ী খরতা (পানিতে বাই-কার্বনেট লবণ দ্রবীভূত থাকলে) দূর করার জন্য ব্যবহার করা হয়। পানিকে কিছুক্ষণ ফোটালে দ্রবীভূত ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম বাই-কার্বনেট ভেঙে অদ্রবণীয় কার্বনেটে পরিণত হয়, যা ছেঁকে আলাদা করা যায়।

- কিন্তু পানির স্থায়ী খরতা ফুটন প্রক্রিয়ায় দূর করা যায় না।

- স্থায়ী খরতা দূর করতে রাসায়নিক পদ্ধতি ব্যবহার করা হয়, যেমন: Sodium carbonate বা Caustic soda সংযোজন এবং পাতন (Distillation) পদ্ধতি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions