Solution
Correct Answer: Option D
• ক্যাডমিয়াম (Cd): ক্যাডমিয়াম দূষণের ফলে মানবদেহে বিভিন্ন মারাত্মক রোগ দেখা দেয়। এর দীর্ঘস্থায়ী বিষক্রিয়ায় অস্থি বা হাড়ের ক্যালসিয়াম প্রতিস্থাপিত হয়, ফলে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়। হাড়ের এই অবস্থাকে অস্টিওপোরোসিস (Osteoporosis) বলা হয়। এছাড়া এটি 'ইতাই-ইতাই' (Itai-itai) নামক রোগেরও কারণ।
• লেড (Pb): এর বিষক্রিয়ায় রক্তশূন্যতা এবং মস্তিষ্কের ক্ষতি (Encephalopathy) হয়।
• আর্সেনিক (As): এর কারণে ব্ল্যাক ফুট ডিজিজ (Black foot disease) এবং ত্বকের ক্যান্সার হয়।
• ক্রোমিয়াম (Cr): এর প্রভাবে চর্মরোগ ও ফুসফুসের ক্যান্সার হতে পারে।