কার্বনাইল যৌগ যেমন অ্যাসিটালডিহাইড ও অ্যাসিটোনকে গাঢ় HCl সংযোগে বিজারিত করলে মিথিলিন মূলকে পরিণত হয়ে হাইড্রোকার্বন উৎপন্ন করে।বিক্রিয়াটির নাম-
A ক্লিমেনসন বিজারণ
B রাইমার টাইম্যান
C উর্টজ ফিটিগ
D ক্যানিজারো
Solution
Correct Answer: Option A
কার্বনিল যৌগের (>C=O) মিথিলিন মূলকে (>CH2) পরিণত হওয়ার এই বিজারণ বিক্রিয়াটিকে ক্লিমেনসন বিজারণ (Clemmensen reduction) বলা হয়।
⇒ এই বিক্রিয়ায় বিজারক হিসেবে জিংক অ্যামালগাম (Zn-Hg) এবং গাঢ় হাইড্রোক্লোরিক এসিড (HCl) ব্যবহৃত হয়।
⇒ উদাহরণস্বরূপ, এই বিক্রিয়ায় অ্যাসিটালডিহাইড বিজারিত হয়ে ইথেন (হাইড্রোকার্বন) এবং অ্যাসিটোন বিজারিত হয়ে প্রোপেন উৎপন্ন করে।