ব্যাকেলাইট পলিমার তৈরিতে কোন কোন মনোমার লাগে?
A Adipic acid and Hexamethylene diamine
B Ethylene and phenol
C Phenol and Formaldehyde
D Butadiene and phenol
Solution
Correct Answer: Option C
- Bakelite (ব্যাকেলাইট) হলো সর্বপ্রথম তৈরিকৃত সম্পূর্ণ কৃত্রিম প্লাস্টিক বা পলিমার।
- এটি Phenol (ফেনল) এবং Formaldehyde (ফরমালডিহাইড) এর মধ্যে বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়।
- এই বিক্রিয়াটি হলো 'ঘনীভবন পলিমারকরণ' (Condensation polymerization)।
- ঘনীভবন বিক্রিয়ায় দুটি ভিন্ন মনোমার যুক্ত হওয়ার সময় ক্ষুদ্র অণু অপসারিত হয়। এখানে ফেনল ও ফরমালডিহাইড যুক্ত হয়ে দীর্ঘ শিকল গঠনের সময় পানির অণু (H2O) বের হয়ে যায়।