কোনটি পলিথিনের মনোমার?
A ভিনাইল ক্লোরাইড
B টেফলন
C স্ট্যারিন
D ইথিলিন
Solution
Correct Answer: Option D
পলিথিনের মনোমার হলো
ইথিলিন (Ethylene)।
- উচ্চ তাপমাত্রা ও চাপে রাসায়নিক প্রক্রিয়ায় অসংখ্য ইথিলিন (CH2=CH2) অণু যুক্ত হয়ে যে বৃহৎ অণু গঠন করে তাকে পলিথিন বলা হয়।
- পলিথিন একটি জটিল যৌগ, যা মাটি বা পানির সাথে সহজে বিক্রিয়া করে না। অপচনশীল হওয়ার কারণে এটি পরিবেশের জন্য অনেক ক্ষতিকর।
- অন্যান্য অপশনের মধ্যে ভিনাইল ক্লোরাইড হলো পিভিসি (PVC)-এর মনোমার এবং স্ট্যারিন হলো পলিস্ট্যারিনের মনোমার।