1 g বিশুদ্ধ CaCO3 কে অতিরিক্ত লঘু HCl এ দ্রবীভূত করতে যে পরিমাণ CO2 পাওয়া যাবে তাকে পুরোপুরি Na2CO3 এ দ্রবীভূত করতে কত গ্রাম কস্টিক সোডা লাগবে?
A 0.8 g
B 4.0 g
C 40 g
D 80 g
Solution
Correct Answer: Option A
বিক্রিয়াগুলো হলো:
১ম ধাপ: CaCO3 + 2HCl → CaCl2 + H2O + CO2
২য় ধাপ: CO2 + 2NaOH → Na2CO3 + H2O
বিক্রিয়া হতে পাই,
1 মোল CaCO3 ≡ 1 মোল CO2 ≡ 2 মোল NaOH
বা, 100 g CaCO3 এর সমতুল্য NaOH (কস্টিক সোডা) = (2 × 40) g = 80 g
∴ 1 g CaCO3 এর সমতুল্য NaOH লাগবে = 80 / 100 g = 0.8 g।