Solution
Correct Answer: Option D
অম্লীয় মাধ্যমে KMnO4 এবং FeSO4 এর জারণ-বিজারণ বিক্রিয়া থেকে আমরা জানি, 1 মোল KMnO4 ≡ 5 মোল FeSO4।
এখানে,
KMnO4 এর ক্ষেত্রে তুল্যসংখ্যা, e1 = 5
আয়তন, V1 = 50 mL
ঘনমাত্রা, S1 = ?
FeSO4 এর ক্ষেত্রে তুল্যসংখ্যা, e2 = 1
আয়তন, V2 = 50 mL
ঘনমাত্রা, S2 = 0.1 M
আমরা জানি,
e1V1S1 = e2V2S2
বা, 5 × 50 × S1 = 1 × 50 × 0.1
বা, S1 = (50 × 0.1) / (5 × 50)
বা, S1 = 5 / 250
∴ S1 = 0.02 M
অতএব, 0.02 M ঘনমাত্রার 50 mL KMnO4 দ্রবণ লাগবে।