NaOH+Cl2→NaCl+NaClO+H2O;এ বিক্রিয়াটিতে কি ঘটে?

A ক্লোরিনেশন

B  সংযোজন

C  ডিসপ্রোপোরশন 

D  সংশ্লেষণ

Solution

Correct Answer: Option C

ডিসপ্রোপোরশন (Disproportionation) বা অসামঞ্জস্যতা বিক্রিয়া:
যে জারণ-বিজারণ বিক্রিয়ায় একই পদার্থের একই সাথে জারণ ও বিজারণ ঘটে, তাকে ডিসপ্রোপোরশন বিক্রিয়া বলে।
• প্রদত্ত বিক্রিয়া: 2NaOH + Cl2 → NaCl + NaClO + H2O
• এখানে বিক্রিয়ক Cl2 অণুতে Cl এর জারণ মান 0
• উৎপাদ NaCl এ Cl এর জারণ মান -1 (বিজারণ ঘটেছে)।
• উৎপাদ NaClO এ Cl এর জারণ মান +1 (জারণ ঘটেছে)।
যেহেতু একই ক্লোরিন (Cl) পরমাণু একাধারে জারিত ও বিজারিত হয়েছে, তাই এটি একটি ডিসপ্রোপোরশন বিক্রিয়া।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions