Solution
Correct Answer: Option B
সোডিয়াম টেট্রাথায়োনেট এর সংকেত হলো Na2S4O6।
এখানে কেন্দ্রীয় পরমাণু হলো সালফার (S)।
ধরি, S এর গড় জারণ সংখ্যা = x
Na এর জারণ সংখ্যা = +1
O এর জারণ সংখ্যা = -2
আমরা জানি, নিরপেক্ষ যৌগের পরমাণুসমূহের মোট জারণ সংখ্যা শূন্য (0) হয়।
∴ (+1) × 2 + 4x + (-2) × 6 = 0
বা, 2 + 4x - 12 = 0
বা, 4x = 10
বা, x = +2.5
অতএব, সোডিয়াম টেট্রাথায়োনেটে সালফারের (কেন্দ্রীয় পরমাণু) গড় জারণ সংখ্যা +2.5।