Solution
Correct Answer: Option C
পটাশ এলাম (Potash alum) এর রাসায়নিক সংকেত হলো K2SO4·Al2(SO4)3·24H2O।
এই যৌগে সালফার (S) মূলত সালফেট (SO42-) যৌগমূলক হিসেবে থাকে।
ধরি, SO42- আয়নে S এর জারণ সংখ্যা = x
আমরা জানি, O এর জারণ সংখ্যা = -2
যেহেতু এটি একটি আয়নিত যৌগমূলক, তাই পরমাণুসমূহের জারণ সংখ্যার যোগফল এর আধানের (-2) সমান হবে।
∴ x + 4(-2) = -2
⇒ x - 8 = -2
⇒ x = +8 - 2
⇒ x = +6
অতএব, পটাশ এলাম এ সালফারের (S) জারণ সংখ্যা +6।